ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরা থেকে জুলাইয়ের অভ্যুত্থানে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত মাহমুদুল হাসান জয় হত্যা মামলার অন্যতম আসামী সজল মাহমুদ অনি ও শ্যামল মাহমুদ অঞ্জন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই মামলায় শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয় সহ মোট ৪৩ জন ব্যক্তি আসামী হিসেবে রয়েছেন। বাকী আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

বুধবার রাত নয়টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ী আর্মি ক্যাম্প এবং উত্তরা পশ্চিম থানার  একটি যৌথ অভিযানে উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপপ্রচার ছড়ানো সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর খন্দকার জাহিদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয় পরস্পরের সহোদর। গত ৫ আগস্টের পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিলো। গতকাল (বুধবার) গোপন সূত্রে আমরা জানতে পারি যে, তারা ৫ নম্বর সেক্টরের নিজ বাসায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টিম এই অভিযান পরিচালনা করতে উদ্ধত হয়। পরবর্তীতে আমাদের উক্ত টিম এবং উত্তরা পশ্চিম থানার কয়েকজন সদস্য মিলে যৌথ অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে।

T.A.S / T.A.S

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন