ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় নারীদেরও ভূমিকা রয়েছে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:৩৭

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম। চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক কবির শাহ্ দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে খালেদা বেগম বলেন, দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদেরও ভূমিকা রয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। দেশের বৃহৎ একটি অংশ নারী। নারীদের বাদ দিয়ে দেশ এবং রাষ্ট্রের উন্নয়নের কথা চিন্তা করা যাবে না। নারীদের যার যার অবস্থান থেকে সচেতন হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

খালেদা বেগম আরো বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কিশোর-কিশোরীদের সচেতন করতে হবে। গুজব ছড়ানো বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সদ্ব্যবহার করার জন্য সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।ভবিষ্যতে কিশোরীদের নিয়ে মতবিনিময় সভা করার জন্য চট্টগ্রাম জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন, পাহাড়তলী শিক্ষা অফিসার কেএম মোশতাক, উত্তর কাট্টলি হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফেরদোস জাহান প্রমুখ। এছাড়া স্থানীয়রা ছাড়াও অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার