গোসাইরহাটে পদত্যাগের চাপে স্ট্রোক করেছেন প্রধান শিক্ষক
পদত্যাগের জন্য শিক্ষার্থীদের ক্রমাগত চাপের কারণে স্ট্রোক করেছেন শরীয়তপুর গোসাইরহাট উপজেলার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন মোধা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি হন। ওই প্রধান শিক্ষককের পরিবার জানায়, তারা ধারণা করছেন পদত্যাগজনিত চাপের কারণে তিনি স্ট্রোক করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, শুনেছি কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করেছে। তবে প্রধান শিক্ষকের পদত্যাগের কোনো লিখিত কাগজ হাতে পাইনি।
স্কুল সূত্রে জানা গেছে, কয়েক দিন যাবত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলের বেতন ও ইন্টারনেট বিল কমানোসহ স্কুল পরিষ্কার-পিরছন্নসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে স্কুল প্রাঙ্গণে আন্দোলন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়ে পদত্যাগ দাবি করে বর্তমান পরিবেশ-পরিস্থিতির সুযোগে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন মৃধা হৃদ্রোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজিয়া জানিয়েছেন, প্রধান শিক্ষককের আগে থেকেই হার্টে একটা ব্লক ছিল। আরো পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর রেফার করা হয়।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান