সাপাহারে আমগাছ কর্তনের অভিযোগ
নওগাঁর সাপাহারে ১২৫টি আমগাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে বিবাদী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দীঘিরহাট মিরাপাড়া গ্রামের রবিউল ইসলামের (২২) ১৬ কাঠা জমিতে রোপণকৃত ১২৫টি আমগাছ কেটে ফেলে। খবর পেয়ে বাগান দেখতে গেলে রবিউল জানতে পারেন অভিযোগে উল্লিখিত বিবাদীরা আমগাছগুলো দিনের বেলায়ই কেটে ফেলেছে। ওই দিন আইনি সহায়তা চেয়ে চারজনকে বিবাদী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ করেন রবিউল।
অভিযুক্তরা হলেন- মিরাপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোস্তফা আলী (৬২), মৃত পাগলুর ছেলে বাধনু (২৫), খুয়ার ছেলে শাহু (২২) এবং বিরামপুর গ্রামের মঙ্গলুর ছেলে বিষ্যা (২৪)।
এ বিষয়ে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, আমগাছ কর্তনের একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা