ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৭:৩৭

শিক্ষার মানোন্নয়ন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে মা সমাবেশে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি প্রবাদ আছে- আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মায়েরা সচেতন হলে একটি দেশ সুন্দর করে গড়তে সহজ হয়। এই প্রাথমিক শিক্ষা হলো উন্নতির শুরু। আমরা ধরেই বিসিএস ক্যাডারের উত্তীর্ণ হতে পারিনি। তাই আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। ওরা কোথায় যায়, কী করে সঠিকভাবে তার খোঁজখবর নেবেন। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ আহসানুল হক।

এ সময় আরো বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ করিম এবং সহকারী শিক্ষক জয়দেব চন্দ্র দত্ত। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান