ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কর্ণফুলীতে আ.লীগের সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৭:৪০

চট্টগ্রামের কর্ণফুলীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার সাধারণ জনগণ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিকলবাহা বক্তিয়ারপাড়া এলাকার সেভেন কিংস ফ্যাক্টরির সামনে আওয়ামী লীগের সন্ত্রাসী ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাহাদুর খানসহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাখাওয়াত হোসেন, সেলিম ইমরান, মইনুদ্দিন মনির, শফিউল করিম, শওকত আলী, মো. আকতার, মো. কালাম, হারুনুর রশীদ, মো. বাবুলসহ অনেকে বক্তব্য দেন। 

এ সময় বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী গত ১৫ বছর ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। শ্রমিক লীগের সভাপতি বাহাদুর খান ও তার সন্ত্রাসী বাহিনী গত ৫ দিনে দুবার সাধারণ মানুষের ওপর হামলা করেছে। আমরা শিকলবাহাবাসী এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

অন্যদিকে বিকেল ৪টায় উপজেলার জুলধা ডাঙ্গাচর সল্ট গোলাঘাট এলাকায় জুলধা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বদি ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক ছাত্রদল নেতা আলী আকবরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জুলধা ইউনিয়ন বিএনপি।

কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের, জুলধা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজী মঈনুদ্দিন টিপু, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম, উপজেলা বিএনপির সদস্য মো. অলি আহমদ, আব্দুর রহমান, আব্দুল কাদের, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম শামীম, যুবদল নেতা জাহিদুর রহমান লিটন, দেওয়ার হোসেন, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন মিশু প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বদি বিগত দিনেও একাধিকবার সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে। সে আওয়ামী লীগের দাপট দেখিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়েছিলেন। নির্যাতনের ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারত না। তারই ধারাবাহিকতায় গতকাল ছাত্রদল নেতা আলী আকবরকে হত্যার উদ্দেশ্যে ছুরির আঘাতে গুরুতর আহত করে। আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের এই চিহ্নিত চাঁদাবাজ সাইফুল ইসলাম বদি ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

T.A.S / জামান

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ

৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে

মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর