ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রোববার মাঠে নামতে পারে মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ সকাল ৯:৩১

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী রোববার রেইমসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অভিষেক ঘটতে পারে আর্জেন্টাইন মহা তারকার। তবে এই মুহুর্তে ফুটবল অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ।

মেসি ফ্রান্সের রাজধানিত পৌঁছানোর পর পিএসজি দুটি ম্যাচ খেললেও সেখানে খেলেননি তিনি। এই সময়টিতে নিজের ফিটনেস নিয়েই কাজ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী। কারণ  আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর বেশ কিছুটা বিলম্বেই অনুশীলনে নেমেছেন মেসি।

সর্বশেষ ম্যাচে ব্রেস্টকে ৪-২ গোলে হারানোর পর পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো ইএসপিএনকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আশা করছি তিনি স্কোয়াডে যুক্ত হবেন এবং একাদশের অনুন্তর্ভুক্ত হবেন।’

রেইমসের বিপক্ষে মেসিকে নামানোর একটি যুক্তি অবশ্য রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের একাধিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফেরার আগে দীর্ঘ বিরতির ঘাটতি দূর করতে চান মেসি। একই বিষয়টি নেইমারের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে অংশ নেয়ার পর এই মৌসুমে এখনো পর্যন্ত ক্লাব ফুটবলের কোন ম্যাচে খেলা হয়নি নেইমারের। এই সময় তিনি গ্রীষ্মকালনি ছুটি উপভোগেই ব্যস্ত ছিলেন।  

আগামী ৫ সেপ্টেম্বর সাওপাওলোতে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর ওই সময় ফের পরস্পরের মোকাবেলা করতে পারেন দুই ক্লাব সতীর্থ মেসি ও নেইমার। এদিকে করোনা আতঙ্কে ইউরোপের বিভিন্ন ক্লাব তাদের খেলোয়াড়দের দেশের প্রতিনিধিত্ব করতে বাাঁধা দেয়ায় হুমকিতে পড়ে গেছে আন্তর্জাতিক সুচি।

মেসির মাঠে নামার খবরে রেইমসের ২১ হাজার ধারণ ক্ষমতার স্তাদে অগাস্টে ডেরাউনে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে। রেইমস ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী, ব্যালন ডি অর খেতাব জয়ী রেমন্ড কোপার নামানাসারেই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে এবং স্টেডিয়ামের বাইরে স্থাপিত হয়েছে তার প্রতিমুর্তি। মেসিকে অভ্যর্থনা জানাতে গোটা স্টেডিয়ামই যেন অপেক্ষা করছে অধীর আগ্রহে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে