খুবিতে ওংকার শৃণুতার আবৃত্তি বিষয়ক কর্মশালা
খুলনা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ওংকার শৃণুতা ২৮ সেপ্টেম্বর (শনিবার) ‘বাচিক উৎকর্ষ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা’-এর আয়োজন করছে। কর্মশালাটি সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মোট তিন পর্বে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবনের উঠান (স্থাপত্য ডিসিপ্লিন)-এ অনুষ্ঠিত হবে। এটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
কর্মশালার প্রথম পর্বে 'প্রমীত উচ্চারণ ও দৈনন্দিন বাক চর্চা' নিয়ে আলোচনা করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মৌমিতা রায়। দ্বিতীয় পর্বে আবৃত্তিশিল্পী ও সংগঠক মাজহারুল হক লিপু কথা বলবেন 'বাংলা ভাষা : উত্তর-আধুনিক জীবনে আবৃত্তি ও সাংগঠনিক চর্চা' বিষয়ে। অন্তিম পর্বে আলোচনার বিষয় থাকবে আবৃত্তি নির্মাণ। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবে আবৃত্তিশিল্পী কাজল ইসলাম। কর্মশালাটির রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে ।
উল্লেখ্য, ওংকার শৃণুতা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন।
এমএসএম / জামান
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন
দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
Link Copied