সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. জসিম উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোরামাড়া এলাকায় কেডিএস কন্টেইনার ডিপোর সামনে ঢাকা-চট্টগাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন বাগেরহাটের জেলার কাজিকারখণ্ড এলাকার তোফাজ্জল কারাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় জসিম উদ্দিনকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে তিনি লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) খোকন চন্দ ঘোষ সকালের সময়কে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় জসিম উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছেন। বেপরোয়া ও দ্রতগতিতে চালানোর ফলে পথচারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়
ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট
মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’
ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ
পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং