ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ব্রাদার্সকে সাফল্যে ফেরাতে চান ইশরাক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৫:৩৪

প্রয়াত ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবার ব্রাদার্সের দায়িত্ব গ্রহণ করেছেন। ইশরাক চাইছেন, ব্রাদার্স খেলাধুলার মাঠ আবার জেগে উঠুক। 

গতকাল বিকালে ব্রাদার্সের টেন্টে খেলোয়াড়দের জার্সি উন্মোচন এবং অনুশীলন শুরু করার দিনে ইশরাক বললেন, 'আমরা এখন যারা দায়িত্ব নিয়েছি সবারই লক্ষ্য ব্রাদার্সকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনা। এবার ফুটবল দল গঠনে সময় ছিল না। তাই প্রথম টার্গেট রেলিগেশন এড়ানো হলেও আমরা এর চেয়ে ভালো দল করেছি। সামনে ফুটবল, ক্রিকেট দুই দলই ভালো হবে।' 

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মহিউদ্দিন আহমেদ মহি এই ক্লাবটা পরিচালনা করতেন। তার সময় ব্রাদার্স রেলিগেশনে নেমে গিয়েছিল। সেখান থেকে সুনাম ফিরিয়ে আনতে চান ইশরাক। ফুটবলে জামাল ভূঁইয়াকে নেওয়া হয়েছে। জামালের রেজিস্ট্রেশন হয়নি। তিনি কীভাবে ব্রাদার্সে খেলবেন সেটিও নিশ্চিত না। তবে জামালকে জার্সি দিয়েছে ব্রাদার্স। 
দলের ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা জামালকে খেলাতে চান। আমের বলেন, 'বিশেষ পরিস্থিতির কারণে জামালের আজকের এই অবস্থা। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন রয়েছে। তারা চাইলে জামালের ব্যাপারে একটি সুন্দর গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে পারে। আমি তাদের সিদ্ধান্তের অপেক্ষায়। আমি জামালকে খেলাতে চাই।'

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা