জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণ ও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেদিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
মানববন্ধন থকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণদানকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান এবং নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলাকে রক্ষার্থে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের জোর দাবি জানানো হয়৷
এ সময় কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল৷
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা মো. আতিক উল্যাহ, ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, হাসান মাহমুদসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ৷
এতে আরো উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মো. মোরসালীন হোসাইন, শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের সভাপতি তফিকুল ইসালম তারেক, মুছাপুর শাখা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আলী আহমেদ মাসুদ, বসুরহাট পৌর শাখার সভাপতি হেলাল আহমেদ, চরহাজারী শাখার সাধারণ সম্পাদক মো. মামুন, সমাজসেবক আবদুল কুদ্দুস, দেলোয়ার হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied