পানি নিষ্কাশনে উদাসীন কর্তৃপক্ষ : ৭টি পাম্প বন্ধ
যশোরের অভয়নগরে ২৫ গ্রামের হাজার হাজার মানুষ আগে থেকেই পানিবন্দি। তবে এবার দ্বিতীয় দফার টানা বৃষ্টিতে নতুন করে ভোগান্তিতে পড়েছে আরো কয়েকশ পরিবার। বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শ্রেণিকক্ষে। পয়ঃনিষ্কাশন সমস্যা ও বিশুদ্ধ পানির অভাব প্রকট আকার ধারণ করেছে জলাবদ্ধ এলাকায়। বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। পাতালা পায়খানা, পেটব্যথা ও চুলকানি নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অনেকে।
তাছাড়া বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে আরো ১৫ গ্রামের মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতেও ভবদহের স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ডের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, মোট ১১টি পাম্পের মধ্যে উচ্চক্ষমতা সম্পন্ন মাত্র ৪টি পাম্প সচল রয়েছে। বাকি ৭টি পাম্প দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ৭টি পাম্প বন্ধ রেখে ভবদহপাড়ের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চিন্তা পানি উন্নয়ন বোর্ডের।
এ ব্যাপারে গণেশ নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, দুই দফার টানা বৃষ্টিতে ২৭ বিলে যে পানি জমেছে, তা নিষ্কাশনে যথাযত ভূমিকা পালন করছেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা কেউ ঠিকমতো স্লুইসগেটে আসেন না। কর্মচারী নিয়োগ দেয়া হলেও তারা ঠিকমতো দায়িত্ব পালন করেন না।
গুরুপদ নামে অপর এক ব্যক্তি জানান, এখানে যে কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে, তারা সবাই স্থানীয়। কেউ মাছ মারতে যায়, কেউ গরু বাঁধতে যায়। দিনের অধিকাংশ সময় অফিসে তালা ঝোলানো থাকে।
জলাবদ্ধ অঞ্চলের পানি নিষ্কাশনে কী কাজ চলছে- জানতে চাইলে যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, আমরা বিল কুকশা ও ডুমুরিয়ার কিছু এলাকায় জরুরিভিত্তিতে খননকাজ শুরু করেছি।
৭টি পাম্প বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, এতদিন বাজেট ছিল না, নতুন করে বাজেট এসেছে। বিএডিসির (বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন) মাধ্যমে আমরা পাম্পে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করেছি। শিগগিরই ৭টি পাম্প চালু করা হবে।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত