খুলনায় তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রধান অতিথি ছিলেন।
ফারুক ওয়াসিফ বলেন, গণমাধ্যমই খুঁজে খুঁজে প্রকৃত তথ্য তুলে ধরেছে বলে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। ভুল তথ্য সরবরাহ করে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। তথ্যই হলো একটি পরাশক্তি।
অনুষ্ঠানে অন্যরা বলেন, বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে তথ্য কুক্ষিগত রাখার একটি সংস্কৃতি চালু হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে আমারা আশাবাদী। স্বল্প সময়ের মধ্যে তথ্যের আবেদনকারী যাতে দ্রুত তথ্য পেতে পারেন, তার উদ্যোগ নেয়া জরুরি। আমরা চাই তথ্য আরো উন্মুক্ত হোক।
দিবসটির এবারকার প্রতিপাদ্য ছিল ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এবং স্লোগান ছিল ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. তবিবুর রহমান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, ইউএনবির ব্যুরোপ্রধান শেখ দিদারুল আলম, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির, সচেতন নাগরিক কমিটির সদস্য রিনা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, মানবাধিকারকর্মী মিজানুর রহামন ও শেখ আব্দুল হালিম। প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন