মান্দায় ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁর মান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে এবং মামলা থেকে নিজেদের বাঁচাতে ঘটনার চার দিন পর মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছেন অভিযুক্তরা। এই মিথ্যা সংবাদের প্রতিবাদে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের নিজ বাড়িতে ভুক্তভোগী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে বলেন, মারামারির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্ত ফারুক হোসেন তার নিজের ছেলের হাত-পা বেঁধে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছেন।
এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৬ সেপ্টেম্বর আমার নাতি আতিকুর রহমানের (১৪) প্রতিবেশী অভিযুক্ত ফারুক হোসেনের ছেলে সাগর হোসেনের (৭) সাথে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা নিয়ে কথাকাটির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে অভিযুক্ত ফারুক হোসেন তার নেতৃত্বে অবৈধ জনতায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী রিয়াজ উদ্দীন শাহার বাড়িতে অনাধিকার প্রবেশ করে মারপিট করেন। এ সময় তাদের মারপিটে ৮ জন গুরুতর আহত হন।
ওই ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের নামে থানায় মামলা দায়ের করে। তখন অভিযুক্ত ফারুক হোসেন ও তার স্ত্রী সাংবাদিক আব্দুর রাজ্জাকের সহযোগিতায় তার ছেলের হাত-পা বেঁধে নাটক তৈরি করেন। সেই মোতাবেক ঘটনার চার দিন পর (২০ সেপ্টেম্বর) তারা কৌশল অবলম্বন করে ফারুক হোসেন তার নিজের ছেলের হাত-পা বেঁধে ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরার করেন। ওই সাজানো নাটকে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে মূল ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য এরকম নাটক সাজানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২