ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৪:৫০

দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি সেলিম হাসনাতের সভাপতিত্বে ও সদস্য নাহিদ হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, ঘোড়াঘাট থানার নতুন অফিসার ইনচার্জ নাজমুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বন্ধন রক্তদান সংগঠনের সদস্য ছাব্বির হাসান, হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য আল আমিন ইসলাম, দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য নাহিদ হাসান, সংগঠনের সদস্য রায়হান কবীর, তারেক হাসান, সাংবাদিক রাফছানজানী শুভ প্রমুখ।

সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একজন প্রতিবন্ধী শিশুকে একটি হুইলচেয়ার প্রদান ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার