পাঁচবিবিতে মন্দির পরিদর্শনে সেনাবাহিনী
সনাতন ধর্মালম্বীদের আসন্ন সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেছেন সেনা সদস্যরা। এ সময় তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলন এবং পুজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শ দেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সকল মন্দির পরিদর্শনকালে থানা পুলিশের সদস্যরা সঙ্গে ছিলেন। উপজেলার শিমুলতলী, বারোয়ারী, বাগজানা, রতনপুর, সোনাপুর, শালুয়া, হাটখোলা, কেশবপুর ও আয়মারসুলপুরসহ বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন সেনা ও পুলিশ সদস্যরা।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হকের নেতৃত্বে দুই পিকআপ সেনা সদস্য দুর্গাপূজার মন্দিরগুলো পরিদর্শন করেন। এ সময় থানার এসআই মো. জাহিদুল ইসলাম জাহিদ সেনাস দস্যদের সঙ্গে ছিলেন।
পাঁচবিবি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী বলেন, উপজেলায় এ বছর ৭৬টি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি