গুরুদাসপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় সংখ্যালঘু হিন্দু মদন শর্মার পরিবারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি বর্তমানে নিরাপত্তহীনতায় ভুগছেন। মদন শর্মা ওই মহল্লার স্বর্গীয় সাধন শর্মার ছেলে। পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মদন শর্মা তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত দুলাল সরকার একই মহল্লার মৃত আছের সরকারের ছেলে ও গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে মদন শর্মা অভিযোগ করে বলেন, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি একটি ফেসবুক লাইভে এসে ‘‘চাঁচকৈড় বাজারে নীরবে চাঁদাবাজি চলছে’ এমন মন্তব্য করেন। আগামী পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী দুলাল সরকারের নাম উল্লেখ করে লাইভে তিনি আরো বলেন, রাজনীতি করতে হলে আগে মানুষকে ভালোবাসতে শিখুন। ওই লাইভের সূত্র ধরে ওই দিনই দুপুর ২টার দিকে বিএনপি নেতা দুলাল সরকারের অনুগত মিন্টু জামাদার ও মিলনের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল মদনের বাড়িতে হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত ও নির্যাতন করে।
মদন শর্মা আরো জানান, ঘটনার পরদিন বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি থানায় লিখিত অভিযোগ করতে যান। এসময় থানার মধ্যেই তিনি আরেক দফা হামলার শিকার হন। এসময় দুলাল সরকার নিজে মারধোর করেছেন বলেও অভিযোগ করেন মদন শর্মা। এসময় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু নবাগত ওসি সরওয়ার হোসেনের সঙ্গে দেখা করতে থানায় অবস্থান করেন। সেই সুবাদে ঘটনাস্থলে উপস্থিত থেকে দুলাল সরকার ও তার লোকজনকে থামানোর চেষ্টা করেন মশিউর রহমান বাবলু। তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে মশিউর রহমান ও দুলাল সরকারের সর্মথকদের মধ্যে হাতাহাতির রুপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উভয় পক্ষকে বুঝিয়ে থানার বাহিরে বের করে দেন পুলিশ।
এ সময় মদন শর্মার স্ত্রী শ্যামলী রানী বলেন, তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর নির্যাতন করছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে দুলাল সরকার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, মদন শর্মা আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনৈতিক মান-সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু মাদকাশক্ত মদন শর্মাকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছেন। আমার রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করতে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু মদন শর্মাকে থানার মধ্যে বাধা প্রদান ও লাঞ্ছিত করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা ওসি সাহেবের রুমে ঘটে। আমি ঘটনাটি নিবৃত করার চেষ্টা করেছি। দুলাল মেয়র হওয়ার স্বপ্নে বিভোর। তাই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেই পারেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত
পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ
নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদিকে পেটালেন, শিশুটিকে কোপালেন রামদা দিয়ে
পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে