উম্মে কুলসুম চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট এসএস প্রাথমিক বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি সম্মাননা গ্রহণ করবেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উম্মে কুলসুম সাথী বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরো বেশি অনুপ্রাণিত করবে। আমার সহকর্মীদের কৃতজ্ঞতা, তারা আমাকে সব সময় আন্তরিক সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী বলেন, এই প্রথম শ্রেষ্ঠ গুণী শিক্ষক ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কৃত করার প্রচলন চালু করা হয়। প্রথমবারই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সাথী। শিক্ষা ও নৈতিকতা প্রসারে এই সম্মাননা তার শিক্ষাজীবনে আরো সফলতা বয়ে আনবে বলে আশা করছি।
উল্লেখ্য, ২০১৯-২০ সালে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন উম্মে কুলসুম সাথী। এরপর ২০২৪ সালে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ