ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১২:৪৬

‘মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ' স্লোগান আর ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্ট্রগামের চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে শনিবার (২৮ আগস্ট ) মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিনব্যাপী মাইকিং, প্রচারণা ও বেলা সাড়ে ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রোববার দ্বিতীয় দিনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে বাজার পর্যন্ত র‌্যালি ও আলোচনা সভা এবং দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে। ‍এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার মৎস্যচাষিদের সাথে মতবিনিময় ও শেষ দিনে উপজেলা হলরুমে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হবে বলে মৎস্য কর্মকর্তা জানান।

এ সময় সহকারী মৎস কর্মকর্তা সোলতান আহমেদ, মো. আবদুল কাদের খন্দকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক