ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী মাসে


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৭:২৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসংক্রান্ত মতবিনিময় সভা রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং মাইগ্রেশনের মাধ্যমে কোটার আসন পূরণ, ক্লাস শুরু, প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরুর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, তা আমরা ইতোমধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় একাডেমিক কার্যক্রম সচল হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নানা কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ ফিরে এসেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর ব্যাপারে একটি নির্দেশনা এসেছে। আমরা নির্ধারিত সময়েই ক্লাস শুরু করতে পারব বলে আশাবাদী।

সভায় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীরসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান এবং আইসিটি সেলের পরিচালক বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য