ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাস্তা খুঁড়ে চলছে ডেসকোর সংস্কারকাজ, ভোগান্তিতে জনগণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৭:৫৭

রাজধানীর উত্তরার ৮নং সেক্টরের বিভিন্ন সড়কে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই চলছে ডেসকোর সংস্কারকাজ। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ সাধারণ জনগণ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ৮নং সেক্টরের ১১নং সড়কের মূল অংশে রাস্তা কেটে ডেসকোর ভূগর্ভে তার বসাতে দেখা গেছে। এই সংস্কারকাজ করতে গিয়ে সড়ক খুঁড়ে পাশেই ফেলা হচ্ছে মাটি ও বালু। এ কারণে সড়কটি সংকীর্ণ হওয়ায় পথচারীরা হাঁটতে পারছে না এবং যানবাহন চলালত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।

তবে সিটি কর্পোরেশনের করা রাস্তা খোঁড়ার বিষয়টি একদিকে যেমন ভোগান্তি, অন্যদিকে কাজ শেষে খোঁড়া খানাখন্দ অংশ যত্রতত্র ভরাট করে রেখে যাওয়ায় একটু বৃষ্টিতে কাদা ও গর্তের সৃষ্টি হচ্ছে। সিটি কর্পোরেশনের রোড কাটিং নীতিমালা থাকলেও তার তোয়াক্কা করছে না, এমনটাই অভিযোগ উঠেছে ডেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে।

উন্নয়ন প্রকল্প, খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি রোধে সড়ক খনন নীতিমালা থাকলেও সেটা উপেক্ষিত। নীতিমালায় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খননকাজ পরিহার করার কথা উল্লেখ থাকলেও সেটা মানা হচ্ছে না। এক্ষেত্রে আন্তঃসংস্থা সমন্বয় নেই। সিটি করপোরেশনের কাছে বার্ষিক কর্মপরিকল্পনা প্রদানের কথা বলা থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এসডি রাসেল বলেন, এই রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে আমরা ঠিকমতো হাঁটতে পারি না, রিকসা দিয়েও ঠিকমতো কাজে যেতে পারি না। রাস্তাটি দ্রুত ঠিক করে চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

ডেসকোর ঠিকাদারি প্রতিষ্ঠান ভূঁইয়া মাসুদ জেভি’র কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি আগামীকাল সকালে অফিসে আসেন, বসে কথা বলব।

ডেসকোর রোড কাটিংয়ের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ইশতিয়াক মাহমুদকে তার কার্যালয়ে পাওয়া যায়নি, তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনি আমাদের হেড অফিসে গিয়ে সিটি কর্পোরেশনের জনপ্রশাসন শাখা থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। আমার জানামতে ৮নং সেক্টরের ১১নং সড়কে কোনো সংস্থাকে রাস্তা কাটিং পার্মিট দেয়া হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আমি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব।

জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞরা বলছেন, এলাকাভিত্তিক কমিউনিটি গ্রুপের সাথে সেবা সংস্থার আলোচনা ও করণীয় নির্ধারণ, সড়ক খনন নীতিমালা যথাযথভাবে অনুসরণ, নীতিমালা অনুযায়ী ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি মনিটরিং সেল দ্রুত কার্যকর করা প্রয়োজন।

T.A.S / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার