ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুব‌দিয়ায় মারধর করে মা-‌বোনকে ঘর থেকে বের করে দিল নেশাগ্রস্ত ছে‌লে


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১১:৪২

কুতুব‌দিয়ায় মারধর করে মা-‌বোন‌কে ‌ঘর থে‌কে বের ক‌রে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদারপাড়ায়।

নির্যা‌তিতা মা জয়নাব বেগমের অভিযোগ, তার ছেলে ইব্রাহিম চৌমুহনী বাজা‌রের খুচরা‌ ডিলা‌র। নিজের টাকা দি‌য়ে ছেলেকে ব‌্যবসা ধ‌রি‌য়ে দিয়েছেন। বেশ কিছুদিন আগে গোপনে বিয়ে করে বউ নিয়ে এলে তিনি প্রথমে মেনে নেননি। পরে মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে পারিবারিকভাবে বউকে ঘরে তুলে নেন। এর কিছুদিন না যেতেই মা-বোনের ওপর অত্যচার শুরু করে ছেলে। 

ছোট বো‌নের সা‌থে ভা‌বির ঝগড়ার জেরে মা-‌বোন‌কে মারধর ক‌রে ঘর থেকে বের করে দেয়। ঘরে ঢুকতে না পেরে মা-মেয়ে পিতার বা‌ড়ি‌তে আশ্রয় নেন। গত ২৫ দিন যাবত মা-মেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় নির্যাতিত মা আদালতের শরণাপন্ন হলে আদালত প্রথ‌মে মায়ের সা‌থে আ‌পস করে মাকে ঘরে নিয়ে যেতে বলে। এই সু‌যোগে দুদিনের জা‌মিন পায় ছেলে। তারপরও কুলাঙ্গার ছেলে মা‌য়ের হাত ধর‌তে রা‌জি হয়নি। প‌রে আদালত মা‌য়ের আ‌বেদনের পরিপ্রেক্ষিতে বখা‌টে ছেলেকে জেলহাজ‌তে প্রের‌ণের নির্দেশ দেয়ূ। পরে ছে‌লের ক‌ষ্টের বিষয়‌টি বি‌বেচনা ক‌রে গত মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) আদাল‌তে জা‌মি‌নের আ‌বেদন ক‌রেন মা। জু‌ডি‌সিয়াল আদালত জা‌মিন মঞ্জুর করে। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে ইব্রাহিম আরো বেপ‌রোয়া হ‌য়ে উঠেছে। প্রাণনাশের হুমকিসহ মানহা‌নিকর গা‌লিগালাজ করছে প্রতিনিয়ত।

তিনি বলেন, আমার ছেলে এমন ছিল না। বা‌ড়ি‌তে বউ নি‌য়ে আসার পর থে‌কেই নির্যাতন শুরু ক‌রেছে। এলাকার উশৃঙ্খল ছেলেদের সাথে মিলে অ‌বৈধ কিছু করছে বলে মনে করছেন তিনি। ছে‌লের অত‌্যাচার থে‌কে প‌রিত্রাণ পে‌তে প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌প কামনা করেছেন নির্যাতিতা এই মা।

এ বিষয়ে ইব্রা‌হি‌মের নানা ব‌লেন, স্বামী মারা যাওয়ার পর থেকে আমার মেয়েকে যাবতীয় সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। আমার নাতি-নাতিনদের অভাব বুঝতে দেইনি। আমার নাতি তার মা-‌বোন‌কে মে‌রে তা‌ড়ি‌য়ে দি‌লে তারা আমার বা‌ড়ি‌তে আশ্রয় নেয়। এখানেও তারা শান্তিতে থাকতে পারছে না। ইব্রাহিম আমার বা‌ড়ি‌তে এ‌সে আমা‌কেসহ তার মা-বোন‌কে অকথ্যভাষায় মানহা‌নিকর গা‌লিগালাজ কর‌ে যা‌চ্ছে প্রতিনিয়ত। 

মামলার আইনজী‌বী আইয়ুব হোছাইন জানান, আদাল‌তে মা‌য়ের আ‌বেদনের পরিপ্রেক্ষিতে আ‌পসের শ‌র্তে ছে‌লে‌কে জা‌মিন দিয়েছে আদালত। এখন ছেলে আপস না করলে বাদী-সাক্ষী সহকারে চাই‌লে জা‌মিন বা‌তি‌লের আ‌বেদন ক‌রতে পার‌বেন। 

এ ব‌্যা‌পারে ইব্রা‌হিমের সাথে মোবাই‌লে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে দেখা করবেন বলে মোবাইল কেটে দেন।

এমএসএম / জামান

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু