ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাসুল (সাঃ)কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদের বিক্ষোভ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৩:৩৩

প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে ভারতে কটুক্তি করার প্রতিবাদে ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্বানবীর অপমান সইবেনারে মুসলমান, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ভারতের দালালেরা হুঁশিয়ার -সাবধান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রামগীরি -রানার ফাঁসি চাই, আল কুরানের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এইসব শ্লোগানে মূহুর্তেই মুখরিত হয়ে উঠে বাঁশখালীর গুনাগরী চৌমুহনী চত্বর। মিছিলটি বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে প্রধান সড়কের গুনাগরী চৌমুহনী হয়ে রামদাস মুন্সি হাট এলাকা প্রদক্ষিণ করে পূনরায় চৌমুহনী চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে গুনাগরী চৌমুহনী চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বাঁশখালী ডিগ্রি কলেজ শিক্ষার্থী মোঃ শাকিল আলম, মোঃ রিজাত, মোঃ তানিম, মোঃ আবু বক্কর ছিদ্দিক। 

মিছিল ও সমাবেশে কলেজ শিক্ষার্থী মোঃ শাহাদাত,, মোঃ রাকিব, মোঃ আমজাদ, মোঃ রিহাত, মোঃ রায়হান, মোঃ রাশেদ, মোঃ মোজাম্মেল হক, মোঃ শাহরাজ কবির সাইমুন, মোঃ কায়সার, মোঃ আব্দুর রহমান, মোঃ ফয়সাল, মোঃ রাসেলসহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা কুলাঙ্গার রানার নির্দেশে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় বিশ্বের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভারতের ধর্মগুরু রামগীরি ও বিজেপি নেতা রানার ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয় স্পন্দন রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে কুলাঙ্গাররা কটুক্তি করার দুঃসাহস করলে তা মুসলিম উম্মাহরা সহ্য করবেনা। এসময় রামগীরি ও বিজেপি নেতা রানাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির