শিবগঞ্জ থানার নতুন ওসি গোলাম কিবরিয়া
অবশেষে ৩৫ দিন পর শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম কিবরিয়া। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি যোগদান করেন। এর আগে ১০ দিন গোমস্তাপুর থানায় ওসি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালন করেন।
জানা গেছে, গত ২৫ আগস্ট শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করলে তিনি ওই দিনই থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান। পরে গত ১৫ সেপ্টেম্বর সুকোমল চন্দ্র দেবনাথও অনত্র বদলি হন। এরপর গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনকে শিবগঞ্জ থানায় বদলি করা হয়। তিনি ওসির অবর্তমানে দায়িত্ব পালন করছিলেন। অবশেষে এক মাস পাঁচ দিন পর নতুন ওসির পদায়ন করা হয়।
এমএসএম / জামান
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied