ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৯-২০২৪ বিকাল ৬:৩

সাতক্ষীরায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ চিহিৃত তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নাম্বার-৭)।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ডন অবস) মোহাম্মদ আমিনুর রহমান ও ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ উপস্থিত ছিলেন।

দুর্ধর্ষ ডাকাতির ঘটনার বিবরণ তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, রবিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ডিবি পুলিশ কালীগঞ্জের সংকরপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে ডাকাত সর্দার ইয়ার আলীকে (৩২) আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপর দুই ডাকাত কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের দলিল উদ্দিনের ছেলে শাহিন আলম (৩২) এবং একই এলাকার জব্বার শেখের ছেলে মহিবুল্যাহ বাবুকে (২৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজাতে থাকা নাম্বার প্লেটবিহীন ১২৫ সিসি লাল রংয়ের একটি ডিসকভার ও লাল রংয়ের অপর একটি ১৫০ সিসি এবং একটি সাদা রংয়ের নাম্বরবিহীন ১০০ সিসি হিরো স্প্লিন্ডার প্লাস মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। সাতক্ষীরা আন্তঃজেলা ডাকাত সরদার ইয়ার আলীর রিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও দস্যুতাসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা চলমান রয়েছে।

তিনি আরো জানান, সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতিসহ কালীগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের শাহিনুর রহমানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বার্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত