চাকরি স্থায়ীকরণের দাবিতে চসিক অফিস সহায়কদের মানববন্ধন
চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অস্থায়ী অফিস সহায়কবৃন্দ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসস্থ নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তার উল্লেখ করেন, বিগত ২০ হতে ২৫ বছর যাবৎ অস্থায়ীভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি করে আসছি। আমরা যুবক বয়সে চাকরিতে প্রবেশ করি। এখন অনেকে বয়বৃদ্ধ, বিবাহিত, সন্তান-সন্ততি নিয়ে চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন অতিবাহিত করছি। কর্তৃপক্ষের বহু আশ্বাসের পরও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর আমলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্মচারীদের স্থায়ীকরণের জন্য ছাড়পত্র প্রদান করে।
এর আলোকে চসিক কর্তৃপক্ষ অস্থায়ীভাবে চাকরিরতদের মৌখিক পরীক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন পদে স্থায়ীকরণও করে। কিন্তু অফিস সহায়কদের পরীক্ষা নেয়ার পরও কোনো অদৃশ্য শক্তির কুদৃষ্টির প্রভাবে চাকরি স্থায়ীকরণ করা হয়নি। অন্যান্য ঊর্ধ্বতন পদে স্থায়ী করা হলেও চতুর্থ শ্রেণির কর্মচারী হওয়ার কারণে আমাদের স্থায়ী করা হয়নি। আমরা মনে করি। আমরা আজকের মানববন্ধন থেকে কর্তৃপক্ষে বরাবর জোর দাবি জানাচ্ছি সকল টালবাহানা পরিহার করে অতিসত্তর আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে সকল অফিস সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ