মান্দায় চাঁদার টাকা না পেয়ে বালুমহালের সরঞ্জামে হামলা ভাংচুরের অভিযোগ
নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে বালুমহালের সরমঞ্জামে হামলা,ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আত্রাই নদীর উজান অংশের পার-কালিকাপুর এলাকায়। এঘটনায় অভিযুক্তদের মারপিটে ভেকু ড্রাইভার মোতাহার হোসেন ও বালু পয়েন্টের ম্যানেজার মামুনুর রশিদ আহত হন।
অভিযুক্তরা হলেন, উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কছির উদ্দিন চৌধুরীর ছেলে শহিদুল চৌধুরী (৩৫),কাঞ্চন গ্রামের আবেদ আলীর ছেলে সামসুল ইসলাম (৪২) ও সূর্য্যনারায়ণ পুর গ্রামের মৃত খুদুর ছেলে ফিরোজ হোসেন (৪০)সহ আরো অজ্ঞাত ২৫/৩০ জন।
আত্রাই নদীর উজান অংশের ইজারাদার রহমত আলী ও থানার অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযুক্তরা পার-কালিকাপুর এলাকায় অবস্থিত পয়েন্টে এসে বিভিন্ন সময় ম্যানেজারের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবী করে আসছিলেন। উক্ত দাবীকৃত টাকা না পেয়ে অভিযুক্তরা ঘটনার দিন এসে ৪টি বালু পয়েন্টে হামলা চালিয়ে ১টি ভেকু মেশিনে,১টি ড্রাম ট্রাক ও পাইপ ভাংচুর করে চলে যায়।এতে ইজারাদারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ভাংচুরের সময় ম্যানেজার মামুনুর রশিদ বাঁধা প্রদান করলে তার হাতে থাকা ১টি মোবাইল ফোন ভাংচুর করে নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
এবিষয়ে অভিযুক্ত শফিকুল চচৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাস্বারটি বন্ধ পাওয়া যায়।একারণে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান,ভাংচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২