গোয়ালন্দে ছাগলের পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর এলাকায় ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে পৌরসভার ২নং ওয়ার্ডে নগর রায়েরপাড়া এলাকায় টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. গোলাম সারোয়ার খান জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। পিপিআর নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রতিটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে।
এ সময় তিনি আরো জানান, উপজেলার ৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডপর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ডভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারির সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভেটেনারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (VFA) মোহাম্মদ জুয়েল রানা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) প্রদীপ কুমার বিশ্বাস, এআই টেকনিশিয়ান ইকবাল হাসান দোলন, এলএসপি অসীম, এআই টেকনিশিয়ান আসলাম, এলএফএ আসিয়া খাতুন, সিইএ জেরিন প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান