ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৩৪

নোয়াখালীতে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১।  সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। জেলার বেগমগঞ্জ উপজেলার কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা নোয়াখালীর বিভিন্ন থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বেগমগঞ্জের কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি চায়না রাইফেল উদ্ধার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরো জানান, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত