ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে মহাসড়কে ট্রাক পার্কিংয়ে চরম ভোগান্তি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৪১

যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার যশোর-খুলনা মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীসহ সাধারণ মানুষ। বিড়ম্বনায় পড়ছে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। খানাখন্দে ভরা মহাসড়কে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনকি যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা ও পণ্য লোড-আনলোড করায় এমন যানজটের সৃষ্টি হয় বলে জানান ভুক্তভোগীরা।

সরেজমিন দেখা যায়, নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড় থেকে আকিজ সিটি সেন্টার পর্যন্ত সড়কের শত শত ট্রাক পার্কিং করে রাখা। এতে সড়ক সঙ্কুচিত হয়ে পড়ায় তীব্র যানজট লেগে যায়। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ায় যাত্রীদের ক্ষোভ ঝাড়তে দেখা যায়।

সড়কের দুই পাশে ট্রাক পার্কিং করার কারণ জানতে চাইলে দিনাজপুরের ট্রাক ড্রাইভার রিপন হোসেন বলেন, আমরা জানতাম না ঘাটে ট্রাক পার্কিংয়ের জায়গা নেই। উপায় না দেখে সড়কের ওপর গাড়ি পার্কিং করতে বাধ্য হয়েছি।

খুলনার ড্রাইভার নুর ইসলাম তার অপরাধ স্বীকার করে বলেন, আমার সিরিয়াল নাম্বার ৩১। আমার সামনে এখনো ২০টি ট্রাক। ট্রান্সপোর্টের লোকের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাফ্রিদী ট্রান্সপোর্টের সুপারভাইজার সোহেল রানা বলেন, বৃহস্পতিবার আবহাওয়া খারাপ থাকার কারণে কিছু গাড়ি লোড হয়নি, যে কারণে আজ গাড়ি চাপ বেড়ে গেছে। একই ট্রান্সপোর্টের অপর প্রতিনিধি ধ্রুব মণ্ডল বলেন, কিছুক্ষণ আগে এসিল্যান্ড স্যার এসে আমাদের সতর্ক করেছেন এবং মহাসড়ক ছেড়ে দিয়ে নির্ধারিত স্থানে সরিয়ে নিতে বলেছেন। আমরা সব গাড়ি নির্ধারিত স্থানে সরিয়ে দিয়েছি।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মোল্যা জানান, আমরা কিছু বলতে গেলে নওয়াপাড়ার লোকজন আমাদের ওপর চড়াও হয়। এ কারণে আমরা ঠিকমতো আইন প্রয়োগ করতে পারি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামিম হোসাইন বলেন, তীব্র যানজটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৌখিক সতর্ক করেছি। গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। এরপর থেকে যদি মহাসড়কে কেউ গাড়ি পার্কিং করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইওয়ে থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার