উলিপুরে নদীভাঙন ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে নদীভাঙন ও বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা থেতরাই ইউনিয়নের খারিজা লাটশালা, গোড়াইপিয়ারের চর, রামনিয়াসের চর, জুয়ান সতরা ও নদীভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিড়া ও চিনি বিতরণ করা হয়।
তিস্তার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন এবং বিভিন্ন চরে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীভাঙনও বৃদ্ধি পেয়েছে। বসতভিটা ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তাপাড়ের মানুষজন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা ত্রান ও পূনবাসন কর্মকর্তা সিরাজুদৌল্লা, জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প বিভাগের ইঞ্জিনিয়ার মো. রায়হান রহমান রাজন, থেতরাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আজিজার রহমান ৩নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগমসহঅনেকে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা