মোংলায় উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলায় জেন্ডারবান্ধব ও জলাবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদাভিত্তিক খাত তৈরি এবং বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অডিটরিয়ামে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিএনআরএসের ইভলভ প্রকল্পের আওতায় সংলাপ অনুষ্ঠিত হয়।
সিএনআরএসের এফএফ মো. আজহারুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
উন্মুক্ত আলোচনায় সুন্দরবনবেষ্টিত এ এলাকায় জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি তথা বিশেষ বরাদ্দ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান এবং আগামীতে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন। পাশাপাশি ইউপি স্টান্ডিং কমিটি ও ইউডিসিসিকে সক্রিয় করার জন্য ইউএনও নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সিএসও সদস্য আবুল কাসেম, বাদল হাওলাদার, সাথী মৌল্লিক প্রমুখ।
সিএনআরএস ইভলভ প্রকল্পের অগ্রগতি লারনিং ও সুপারিশ উপস্থাপনা করেন প্রকল্পের সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান