চ্যাম্পিয়নস লিগে বড় জয় বার্সেলোনার
হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি।
মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানডভস্কি।
অ্যাসিস্টের পর ম্যাচের ৩৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান রাফিনিয়া। কর্নার থেকে আসা বলে বাম পায়ের শট বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। এরপর ৩৭ মিনিটে গোল করেন ইনিগো। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে আরও দুই গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৫১ মিনিটে জোড়া পূর্ণ করেন লেভানডভস্কি। আর ৮১ মিনিটে আত্মঘাতী গোল করে বসে ইয়াং বয়েজের মোহামেদ আলী কামার। এতেই ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি