মান্দায় পাকুড়িয়া গণহত্যা দিবস পালন
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁর মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে মান্দা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পাকুড়িয়া বধ্যভূতিতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও এক মিনিট নীরবতা পালন করা করে। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পাকুরিয়া শহীদ পরিবার কল্যাণ কমিটির আয়োজনে পাকুরিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় শহীদ পরিবার ও কল্যাণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনটি ছিল ১৯৭১ সালের ২৮ আগস্ট। বাংলা ১১ ভাদ্র শনিবার। কাকডাকা ভোর। সেদিন সূর্যটা ঠিকই উঠেছিল। বইছিল বাতাস। প্রাণচাঞ্চল্য ছড়িয়েছিল গ্রামজুড়ে। নিভৃত পল্লী পাকুড়িয়া গ্রামে পাক হানাদার বাহিনী তাদের সহযোগী রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে গ্রামে ঢুকে পড়ে। গ্রামের যুবকদের জড়ো করে স্থানীয় ইউনাইটেড হাই স্কুলের মাঠে। সেখানে তাদের ওপর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের ব্রাশফায়ার চালায় হানাদার বাহিনী। এতে শহীদ হলেন মুক্তিকামী ১২৮ জন মানুষ।
দিনটিকে স্মরণ করতে শহীদ পরিবারের সদস্যরা প্রতি বছর বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে মিলাদ মাহফিলের আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় শনিবার শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি এ বধ্যভূমিতে তাদের প্রিয় স্বজনদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে। (সরকারিভাবেও পালন করা হয় না এই দিনটি!)।
শহীদ পরিবারের সদস্যরা জানান, ‘৭১ থেকে আজ পর্যন্ত তারা সংগ্রাম করেই বেঁচে আছেন। স্বজন হারানোর কষ্ট পাথরচাপা দিয়ে রেখেছেন বুকে। পাওয়া-না পাওয়ার বেদনার কথাও আর বলতে চান না তারা। তাদের দাবি, শহীদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হোক।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে