গোসাইরহাট থানার নবাগত ওসির পূজামণ্ডপ পরিদর্শন
শরীয়তপুরের গোসাইরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ওসি মো. মাকসুদ আলম বলেন, গোসাইরহাট শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারিদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, হাজার বছর ধরে গোসাইরহাটে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে কঠোর নিরাপত্তায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে এই উৎসব।
পরিদর্শনের সময় পুলিশ ও প্রশাসন, পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান