ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ডিবেট প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান বাঙলা কলেজ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৩:৫৯

রাজধানীর এফডিসিতে শনিবার (শনিবার (২৮ আগস্ট) ‘ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদ ডিবেট প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে সরকারি বাঙলা কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকোট মোহাম্মদ জাহাঙ্গীর ‍আলম। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এসএম মোর্শেদ, সাংবাদিক সবুজ ইউনুস, সাংবাদিক ফাল্গুনী রশীদ, সাংবাদিক জিনিয়া কবির সূচনা ও সাংবাদিক রিশাদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতা আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি মেয়র বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে সিটি করপোরেশন এলাকায় জনপ্রতিনিধিগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের সহযোগিতায় নিরলসভাবে কাজ করছে। তবে এসব কাজ সফল করতে জনগণের সম্পৃক্ততা জরুরি। অনেক সময় জনপ্রতিনিধিদের দুর্বলতার কারণে আমলাদের প্রাধান্য দৃশ্যমান হয়। বাসাবাড়ি ও ব্যক্তিগত স্থাপনা থেকে যাতে মশার প্রজনন না হয়, নাগরিকদেরকে সেদিকে যত্নবান হতে হবে। একই সাথে খালি জায়গা ও সরকারি ভবনেও যেন মশার বিস্তার না ঘটে সেদিকে রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষভাবে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর সিটি করপোরেশনে মশক নিধনের জন্য বিদেশ থেকে ওষুধ কেনা হয়েছে। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে মেয়ররা জনপ্রত্যাশা পূরণ করতে পারছেন না। তাই প্রয়োজনীয় অর্থ বরাদ্দকরণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন এবং সবার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধসহ বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। 

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অপরিকল্পিত নগরায়ন, নগরবাসীর অসচেতনতা, কার্যকর ওষুধ না ছিটানো, সমন্বিত কীট ব্যবস্থাপনা না থাকা, ঢাকার নগর পিতাদ্বয়ের সমন্বয়হীনতা, বছরব্যাপী মশক নিধন কার্যক্রম না থাকা, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ডেঙ্গু বিস্তারের কারণ।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান, আন্দোলনে অনড় এএসভিএম শিক্ষার্থীরা

চবি কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমরান ও ইমতিয়াজ জাবেদ

গণ বিশ্ববিদ্যালয়ে জুন-২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

‎ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা ভক্ত সহপাঠী

ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম

স্বতন্ত্র কোড সহ চার দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শেকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা

আবেগঘন আয়োজনে গবিতে ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসার বিদায় সংবর্ধনা

‎সরকার উৎখাতের পরিকল্পনায় অংশ নিয়ে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বেসিন ও স্যানিটেশন সমস্যায় ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

বিআরটিএ’র নির্দেশনা মানছে না কুবির বাস, ঝুঁকিতে শিক্ষার্থীরা