ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গুলিবিদ্ধ গোবিন্দর বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ, মেয়েকে জিজ্ঞাসাবাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:১১

নিজের রিভলবার থেকে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে কলকতার উদ্দেশে রওনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। নিজের কাছে রাখা লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি নেড়েচেড়ে দেখার সময় হাত থেকে পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে অভিনেতার পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অস্ত্রপচারে প্রায় ১০টি সেলাই পড়েছে তাঁর পায়ে। 

অন্যদিকে, এ ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যে অভিনেতার কাছ থেকে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তবে বয়ানে নাকি তাঁরা অসঙ্গতি খুঁজে পেয়েছেন!

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। এদিন তাঁর কলকাতায় আসার কথা ছিল, রওনা দেওয়ার আগে নিজের কাছে রাখা রিভলবারটি হাত থেকে হঠাৎই পড়ে যায়। গুলি এসে লাগে পায়ে। 

পুলিশের কাছে এই অভিনেতা জানিয়েছেন, রিভলবার পরিষ্কার করার জন্য তিনি হাতে নিয়েছিলেন। সেইসময় তা ‘আনলকড’ ছিল। বন্দুকটি প্রায় ২০ বছরের পুরনো। কিন্তু অভিনেতার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ।

স্থানীয় গণমাধ্যমকে সূত্র বলছে, অভিনেতার বয়ান ফের রেকর্ড করা হতে পারে। এ ছাড়া অভিনেতার মেয়ে টিনা আহুজাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তবে এখন গোবিন্দ কিছুটা সুস্থ আছেন। তাঁর ম্যানেজার শশী সিং গতকাল দুপুরে বলেছিলেন, ‌‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি বের হয়ে আসে। তাঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন তিনি অনেকটাই ভালো আছেন। হাসপাতালেই রয়েছেন।’

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...