মোংলায় এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মো. তারিকুল ইসলাম মোংলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকে অফিসটিকে ঘুষ ও দালালমুক্ত করেছেন। এতে তিনি উপজেলাজুড়ে ব্যাপক সুনামও কুড়িয়েছেন। তার এ কাজের ফলে সাধারণ লোকজন সময়মতো সঠিক সেবা পাচ্ছেন। এর আগে ঘুষ ও দালাল চক্রের দৌরাত্ম্যে হয়রানির শিকার হতেন সেবাগ্রহীতারা। তাই এ এলাকার উন্নয়ন ও মানুষের সেবার মান স্বচ্ছ রাখতে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
এর আগে একই দাবিতে গত রবিবার দুপুরে একই জায়গা অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা। পরে তারা এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে এসিল্যান্ড তারিকুল ইসলামের বদলির আদেশ আসে। তিনি এখানে যোগদান করেন চলতি বছরের ১৮ এপ্রিল।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান