ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাটে দশম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:২৮

শরীয়তপুরের গোসাইরহাটে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ৪৮নং কোদালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবুল আক্তার, ১৯নং ঢাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমেদ, ৭নং পূর্ব মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ শহীদুল আলম, ৫০নং কেচুয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল আমিন, নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানার বেগম।

মানববন্ধনে শিক্ষকরা ন্যায্যতা ও গোগ্যতার ভিত্তিতে জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যুক্তি তুলে ধরে সরকারের নিকট এক দফার দাবি জানান।

পরে শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত