ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নাগরপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, কুড়ালের কোপে প্রাণ গেল স্ত্রীর


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:৫৩

টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নে মনোয়ারা বেগম (৫০) নামে একজন গৃহিনীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী ময়নাল শেখ (৬০)। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী ময়নাল শেখ ফয়েজপুর গ্রামের তোফান শেখের ছেলে এবং মনোয়ারা বেগম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত তাহেরুল আমিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, তারা স্বামী ও স্ত্রী ঢাকা থেকে একসাথে মঙ্গলবার এলাকায় এসেছিল। একপর্যায়ে বাজার করার বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘরে থাকা গাছ কাটার কুড়াল নিয়ে ঘাতক স্বামী তার স্ত্রীকে ঘাড়ে দুটি কোপ দেয় এবং সাথে সাথেই স্ত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে ঘাতককে স্থানীয়রা আটক করে গাছে বেধে রাখে এবং পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করা হয়।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনার খবর পাওয়ামাত্রই আমি নিজে সেখানে যাই। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে খুনের ঘটনা ঘটেছে। ঘাতককে আটক করতে গিয়ে দেখা যায়, তার পুরুষাঙ্গ কাটা এবং পরনের লুঙ্গি রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমরা ঘাতককে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছিলাম। সেখান থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয়েছে। নিহতের মৃতদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অভিযোগ প্রাপ্তি ও তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. হাবিবুর রহমান পুরুষাঙ্গ কর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ব্যক্তিটির পুরুষাঙ্গের কিছু অংশ কাটা অবস্থায় ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

T.A.S / জামান

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ