কার সঙ্গে গোয়ায় হার্দিকপত্নী নাতাশা
ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদ অনেকটাই চূড়ান্ত। বেশ কদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। তবে তাদের এই বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা। অবশ্য এই বিষয়ে নাতাশ দাবি করেছেন, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন নাতাশা। এমনকি, হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে ফল মেলেনি, ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেই নিজের দেশে চলে যান নাতাশা। মাস খানেক সার্বিয়ায় কাটিয়ে ফিরে আসেন মুম্বাইয়ে। তারপর শহরের বিভিন্ন জায়গা দেখা মিলেছে নাতাশার।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এবার অভিনেত্রী দিশা পটানির প্রেমিকের সঙ্গে গোয়া গেলেন নাতাশা। ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে প্রাক্তন প্রেমিক আলি গোনির ছবিতে লাইক দিয়েছেন বেশ কয়েকবার। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন তার সঙ্গে শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সলিককে বার বার একসঙ্গে দেখা গেছে।
এদিকে টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই দিশার সঙ্গে আলেকজান্ডারের প্রেমের চর্চা। নিজের বাহুতে দিশার মুখের উল্কি করিয়েছেন তিনি। এবার দিশার চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া গিয়ে জলকেলিতে মাতলেন নাতাশা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাঁতার পুলে টায়ার টিউবের উপর শুয়ে আছেন নাতাশা।
তখনই চুপিচুপি পিছন থেকে এসে তাকে জলে ফেলে দেন অ্যালেক্সজান্ডার। চমকে ওঠেন নাতাশা। তাদের দুজনের পরনেই স্নান পোশাক। একে অন্যের সঙ্গ যে চুটিয়ে উপভোগ করছেন তা বোঝাই যাচ্ছে।
তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘হার্দিক বেঁচে গেছে, কী মেয়ে।’ আরেকজন লেখেন, ‘হার্দিক কিন্তু লুকিয়ে লুকিয়ে সব দেখছেন।’
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ