অপরাধ নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধিতে কর্ণফুলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শিকলবাহা ৬নং ওয়ার্ড জামালপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিকলবাহা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মনির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তৈয়ব কন্ট্রাক্টর, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবু তাহের। এ সময় শীলবাড়ি প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
তিনি আরো বলেন, পুলিশি সেবা আরো গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উদ্ঘাটন করা যাবে।
এ সময় উপস্থিত এলাকাবাসী পুলিশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ