মালয়েশিয়ায় বিড়ালকে আঘাত, বাংলাদেশি তরুণের বিরুদ্ধে মামলা
মালয়েশিয়ায় মোটরসাইকেল চালানোর সময় বিড়ালকে আঘাত করার অভিযোগে মনোতোষ নামের এক বাংলাদেশির তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির শাহ আলম দায়রা আদালত।
বুধবার (২ অক্টোবর) মনোতোষ নামে ওই প্রবাসীর বাংলাদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগ পড়ে শোনানো হয়। তবে ওই প্রবাসী তরুণ নিজেকে নিরপরাধ হিসেবে দাবি করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশির তরুণ মনোতোষের বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টার দিকে ৩১ নম্বর সেকশনের একটি আবাসিক এলাকায় মোটরসাইকেল চালানোর সময় পূর্ণবয়স্ক বিড়ালকে আঘাত করার অপরাধের অভিযোগ আনা হয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইন ২০১৫ (অ্যাক্ট ৭৭২) এর ২৯(১)(ই) ধারায় অপরাধ করার অভিযোগ আনা হয়েছে এবং দণ্ডবিধির ৩৪ ধারার সঙ্গে পঠিত একই আইনের ২৯(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে আসামির সর্বনিম্ন ২০ হাজার রিংগিত, সর্বোচ্চ এক লাখ রিংগিত জরিমানা বা অনধিক তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের প্রসিকিউটর মোহাম্মদ শরীফ সাবরান এক মুচলেকায় ২০ হাজার রিংগিত জামিনের আবেদন করেন এবং আসামি তার পাসপোর্ট আদালতে সমর্পণ করেন। আদালত তরুণকে ১৩ হাজার রিংগিত দিয়ে জামিন ও তার পাসপোর্ট আদালতে হস্তান্তর করেন।
এর আগে আসামির পক্ষ থেকে জামিন আবেদন করলে আসামি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার জামিন না মঞ্জুর করেন। এ বিষয়ে শাহ আলমের আদালত আগামী ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
T.A.S / T.A.S
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন