ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বিদ্যুস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৫:১৯

কুড়িগ্রামের উলিপুরে ইজিবাইক চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে জাহানারা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২ অক্টোবর) সকালে থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা খামারপাড়া এলাকায়। মৃত গৃহবধূ ওই এলাকার অটোরিকসাচালক আহিদুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে। থেতরাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে চার্জে দেয়া ইজিবাইক চার্জিং থেকে খুলতে সুইচ বন্ধ করতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জাহানারা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই জাহানারা বেগম নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় গৃহবধূর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার