বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বলী’
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশ থেকে যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’। যার ইংরেজি নাম, ‘দ্য রেসলার’। আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে সিনেমাটি। এর আগে কোরিয়ার নামকরা বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের (২০২২) নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে। এরপর অস্কারের জন্য ছবি আহ্বান করেছে এই কমিটি। যাচাই বাছাই শেষে ১ অক্টোবর সর্বসম্মতিক্রমে ‘বলী’ ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে ৯৭তম অস্কারে পাঠানোর জন্য।
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।
এর আগে কোরিয়ার নামকরা বুসান চলচ্চিত্র উৎসবে (২০২২) নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে ‘বলী’। এটার মাধ্যমে প্রথম বুসানে বাংলাদেশের কোনও ছবি সেরার স্বীকৃতি পায়।
২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেই শাখাগুলোরই একটি।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ