বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির মনোনয়নপত্র বিতরণ শুরু
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সংগঠন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রিবার্ষিক (২০২৪-২৭) কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে মনোননয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুইদিন মনোননয়পত্র বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন হারন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র কেনা ও বাছাইয়ের সময় ৩ অক্টোবর, প্রত্যাহারের শেষ সময় ৬ অক্টোবর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: রেজাউল করিম জানান, প্রথম দিনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলিমুদ্দিন সেখ। সহসভাপতি পদে কিনেছেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোন্দকার মনির আজম মুন্নু, আমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম। সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। সহ-সম্পাদক পদে সংগ্রহ করেছেন লুৎফর রহমান। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।
মনোনয়নপত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিসুজ্জামান, রনজু আহম্মেদ, কৃঞ্চ বন্ধু রায়, সদ্য বিদায়ী সভাপতি আব্দুল মজিদ শেখ প্রমূখ।
T.A.S / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি