ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক সংরক্ষিত এমপিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৬:২৯

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তি ও নাটোর-৪ আসনের সাবেক এমপির ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ ৩২ নেতার বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন কাফি।

মামলা দায়েরর পরপরই ওই রাতেই গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রান্টুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দুপুরে ওই যুবলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

মামলার বাদী সালাহ উদ্দিন ও এজাহার সূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মামলার ১নং আসামি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তি ও ২নং আসামি নাটোর-৪ আসনের সাবেক এমপির ছেলে নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নির্দেশক্রমে কিছু নামধারী আওয়ামী লীগকর্মী বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন কাফি ও শরিফুল ইসলাম বিপ্লবের নিকট হতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। সে সময়ে জীবনের ভয়ে ৫ লাখ টাকা দেন বিএনপির ওই দুই নেতা। বাকি ৫ লাখ টাকার জন্য হুমকিও দিতে থাকেন তাদের।

২০২২ সালের ২১ নভেম্বর সন্ধ্যার দিকে সালাহ উদ্দিন, শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন বিএনপির কর্মীরা উপজেলার পৌরসদরের চাঁচকৈড় ক্যাফে রোজ হোটেল এন্ড রেস্টুরেন্টে নাস্তা করতে যান। এসময় আওয়ামীলীগ নেতা মিল্টন, শাহরিয়ার হোসেন সোহান, রেজাউল করিম সবুজসহ কয়েকজন আওয়ামীলীগ নেতা ও কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সবার উপর আক্রমণ করেন। এ সময় সবাই পালালেও শরিফুল ইসলাম বিপ্লবের মাথায় অস্ত্রের আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। বাজারের লোকজন শরীফুল ইসলাম বিপ্লবকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করেননি থানা পুলিশ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সাওয়ার হোসেন বলেন, মামলা দায়ের পরপরই আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আসামি বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রান্টুকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের তৎপরতা চলছে।

T.A.S / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির