বিপিএলে নিজের টিম নিয়ে যা বললেন শাকিব খান
বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এ ঢাকার টিম কিনেছেন। জনপ্রিয় এ নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।
দর্শকদের রায়ে এ নামটি চূড়ান্ত করার পর বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।
শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্খিত সাফল্য।
বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ