ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৬:৩৬

চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তামিল সিনেমার অভিনেত্রী বনিতা বিজয় কুমার। হবু বরের নাম রবার্ট। পেশায় একজন কোরিওগ্রাফারের গলায় মালা দিতে চলেছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হবু বরের সঙ্গে তোলা একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী। যেখানে তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিয়ে করছেন। এর আগে ২০০০ সালের ১০ সেপ্টেম্বর অভিনেতা আকাশের সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন অভিনেত্রী বনিতা। পরের বছরই তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। চার বছর পর কন্যা সন্তানের জন্ম দেন বনিতা। ২০০৫ সালে আলাদা হয়ে যান তারা।২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন বনিতা। ২০১২ সাল আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ান বনিতা। ২০১৭ সালে এ সম্পর্কও ভেঙে যায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী। ২০২০ সালে বনিতা জানান, পিটার পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পিটার পেশায় ফটোগ্রাফার। একই বছরের ২৭ জুন বিয়ে করেন তারা। এরপর জানতে পারেন পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এরপর পিটারের প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা-পিটারের নামে মামলা দায়ের করেন। তারপর পিটারকে ডিভোর্স দেন বনিতা। ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু ওই সময়ে তা অস্বীকার করেন বনিতা। পিটারকে ‘বন্ধু’ বলে মন্তব্য করেছিলেন। সর্বশেষ পুরোনো সেই প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন বনিতা।
বনিতার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা বিজয় কুমারের কন্যা। তার মায়ের নাম মঞ্জুলা বিজয় কুমার। তামিল, তেলেগু, কন্নড় ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মঞ্জুলা।

 

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...