বাঁশখালী বিদ্যুৎ প্রকল্পে জোড়া খুন মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারাস্থ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে খুনের ঘটনার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. হামিদুর রহমান ওরফে কালু (২২) উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, গত ২ সেপ্টেম্বর রাতে গণ্ডামারা এসএস পাওয়ার প্লান্ট (প্রজেক্ট) থেকে মালামাল চুরি করতে ভেতরে ঢোকে চোর চক্র। এ সময় চুরিতে বাধা ও তাদের ধরার চেষ্টা করায় প্রজেক্টের দায়িত্বে থাকা সেনাবাহিনীর অবসরপ্রাপ্তপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং মো. রাশেদ জাওয়ারদারকে (২৭) উপর্যুপরি ছুরিকাঘাত করে আসামিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।
তিনি আরো বলেনন, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব না হলেও চট্টগ্রাম হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার সঙ্গীয় ফোর্সসহ ৩০ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে জোড়া খুন মামলার আসামি মো. হামিদুর রহমান ওরফে কালু (২২) নামে এ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হামিদুর রহমান ওরফে কালু প্রাথমিক জিজ্ঞেসাবদে ডাবল মার্ডার ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি ও আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাবল মার্ডার মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি